সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

প্রিন্স অ্যান্ড্রুর যৌন নির্যাতনের মামলা বাহিরে মিটমাট

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলাটি আদালতের বাইরে নিষ্পত্তি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দান করার শর্তে এ মামলা মিটমাট হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নাগরিক ভার্জিনিয়া জিওফ্রে নামের এক বালিকা যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ করেছিলেন,

প্রিন্স অ্যান্ড্রু ২০০১ সালে তাঁকে তিন বার যৌন নির্যাতন করেন, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার ডিস্ট্রিক্ট আদালতে দাখিল করা একটি নথির তথ্যে দেখা গেছে, প্রিন্স অ্যান্ড্রু ও জিওফ্রে আদালতের বাইরে মামলাটি নিষ্পত্তি করেছেন। আদালতের বিচারক লুইস এ কাপলানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, যৌন নিপীড়নের শিকার হওয়া ভুক্তভোগীদের অধিকার রক্ষায় কাজ করা জিওফ্রের দাতব্য প্রতিষ্ঠানে ‘যথেষ্ট পরিমাণ অর্থ’ দেবেন প্রিন্স অ্যান্ড্রু।


আরোও অন্যান্য খবর
Paris