সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

এবার ভারতে কমলো ভোজ্য তেলের দাম

Paris
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

এফএনএস আন্তর্জাতিক: বাংলাদেশে ডিজেল-কেরোসিনের দাম লিটারে বাড়ানো হয়েছে ১৫ টাকা, ঠিক তখনি প্রতিবেশী দেশ ভারতে পেট্রল-ডিজেলের দাম কমেছে পাঁচ থেকে ১১ রুপি। দেশটিতে কমলো ভোজ্য তেলের দাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, একাধিক ভোজ্য তেলের ওপর সাধারণ শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপরেই ভোজ্য তেলের দাম কমতে শুরু করেছে বলে দাবি করেছে দেশটির খাদ্যমন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, উৎসবের মৌসুমে শুক্রবার বাজারে বাদাম তেল (চধষস ঙরষ), সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের দাম লিটারে কমেছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। যদিও, সরিষার তেলের দাম অপরিবর্তি আছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, কিছুদিন আগে উৎসবের মৌসুমের কথা মাথায় রেখে বিভিন্ন ভোজ্য তেল বিক্রয়কারী সংস্থাকে দাম কমাতে অনুরোধ করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

শুক্রবার দেশটির কেন্দ্রীয় খাদ্যসচিব শুধাংশু পাণ্ডে জানিয়েছেন, সবচেয়ে খারাপ সময় আমরা পেরিয়ে এসেছি। ভোজ্য তেলের মজুদ বৃদ্ধি, শুল্ক কমানোর ফলে এখন দাম অনেকটাই কমানো গিয়েছে। সেই সঙ্গে আগামী ১ মারর পর্যন্ত স্টকের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। এতে করে ব্যবসায়ীরা বাড়তি তেল মজুদ করে সিন্ডিকেট তৈরি করতে পারবে না।


আরোও অন্যান্য খবর
Paris