সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পাকিস্তান

Paris
Update : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
Paramilitary soldiers stand by the closed gates of Pakistan's border post, after according to media, Pakistan sealed its border with Afghanistan as a preventive measure following the coronavirus outbreak, at the Friendship Gate crossing point at the Pakistan-Afghanistan border town of Chaman, Pakistan March 2, 2020. RREUTERS/Saeed Ali Achakzai - RC2PBF9GHXRN

এফএনএস : আফগানিস্তানের সঙ্গে তোরখাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ওই সীমান্তের কাছাকাছি অবস্থিত আফগান এলাকা তালেবান দখল করে নেয়ার পরই পাকিস্তান এমন পদক্ষেপ নিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেইখ রশিদ আহমেদ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, তালেবান প্রাদেশিক রাজধানী খোস্ত দখল করে নিয়েছে। ফলে দেশের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে অধিকাংশই এখন তালেবানের দখলে চলে গেছে। এখন রাজধানী কাবুলের অভিমুখে রয়েছে তালেবান যোদ্ধারা। ফলে উদ্বেগ-শঙ্কায় দিন কাটাচ্ছে রাজধানীর মানুষ।

রোববার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদ শহর বিনা যুদ্ধে দখলে নেয় তালেবানরা। এখন শুধুমাত্র কাবুল শহরটিই সরকারের নিয়ন্ত্রণে আছে। এর আগে শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফ দখল করে তালেবানরা। আফগান সরকারের নিয়ন্ত্রণে থাকা দেশটির উত্তরাঞ্চলের সর্বশেষ গুরুত্বপূর্ণ শহর ছিল মাজার-ই শরিফ। এই শক্তিশালী ঘাঁটি দখল করে নেয়াটা তালেবানের জন্য একটি বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন বাল্খ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ বিনা লড়াইয়েই দখল করে নিয়েছে তালেবান। এটি আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর। সরকারি বাহিনীগুলোর এমন বিপর্যয়ের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির ওপর পদত্যাগের চাপ বাড়ছে। কাবুলে নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করবে নাকি আত্মসমর্পণ করবে এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি এখন আফগানিস্তান প্রেসিডেন্ট।


আরোও অন্যান্য খবর
Paris