সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

যুক্তরাষ্ট্রে আবারো বাড়ছে করোনা সংক্রমণ

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে শনাক্ত ১ লাখ ২০ হাজারের বেশি। এক মাসের মধ্যে দেশটিতে শনাক্তের হার বেড়েছে ৫ গুণ। এবার টিকার বুস্টার ডোজ দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। জার্মানি, ফ্রান্স, ইসরায়েলের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা নাগরিকদের টিকার বুস্টার ডোজ দেয়ার কথা জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।

এদিকে, সিনোভ্যাকের টিকা গ্রহীতাদের বুস্টার ডোজ দেয়ার ঘোষণা দিয়েছে চিলি। টিকার ২য় ডোজ নেয়ার ছয় মাস পরও ৯৩ শতাংশ কার্যকারিতা থাকার কথা জানিয়েছেন মডার্না। এদিকে, বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। প্রাণ গেছে ১ হাজার ৭শ’র বেশি মানুষের। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১০ হাজার ২শর বেশি। একদিনে শনাক্ত ৭ লাখের বেশি। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


আরোও অন্যান্য খবর
Paris