সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

বিশ্বের সবচেয়ে উঁচু রাস্তা বানালো ভারত

Paris
Update : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
বিশ্বের সবচেয়ে উঁচু রাস্তা বানালো ভারত, আরটিভি

এফএনএস : বিশ্বের সবচেয়ে উঁচু রাস্তা বানিয়েছে ভারত। লাদাখে ১৯ হাজার ৩০০ ফুট উচ্চতায় এই রাস্তা তৈরি করেছে দেশটি। এই রাস্তার উচ্চতা মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও বেশি। বর্ডার রোডস অর্গানাইজেশন এই রাস্তা তৈরি করেছে। খবর এনডিটিভির। নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা ১৭ হাজার ৫৯৮ ফুট।

আর তিব্বতে এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা ১৬ হাজার ৯০০ ফুট। এই দুই বেস ক্যাম্পের চেয়েও বেশি উঁচু এই রাস্তা। ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, উমলিংলা পাসে তৈরি এই রাস্তা বলিভিয়ার ১৮ হাজার ৯৫৩ ফুট উঁচুতে তৈরি সর্বোচ্চ রাস্তার রেকর্ড ভেঙে দিয়েছে। এই রাস্তার মাধ্যমে লাদাখের প্রত্যন্ত এলাকার সঙ্গেও এবার যোগাযোগ তৈরি হলো। ফলে লাদাখের পর্যটনের অনেক উন্নতি হবে। এই রাস্তা তৈরি করতে বেশ বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছে ভারত।

শীতে এই এলাকায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। অক্সিজেনের পরিমাণও স্বাভাবিকের চেয়ে ৫০ শতাংশ কম থাকে। উল্লেখ্য, পূর্ব লাদাখের চুমার সেক্টরের অনেক গুরুত্বপূর্ণ শহর লেহ ও অন্যান্য জায়গার সঙ্গে এবার যোগাযোগ স্থাপিত হবে। ফলে পুরো এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে বলেই আশা করছে সরকার।


আরোও অন্যান্য খবর
Paris