সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ চাইলেন বাইডেন

Paris
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

এফএনএস : একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তদন্তে প্রমাণ পাওয়ার পর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণের ঘোষণা দেয়ার পর কুমোর পদত্যাগের চাইলেন বাইডেন।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, অঙ্গরাজ্যের আইন অনুসারে তাকে অভিশংসনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অঙ্গরাজ্যের বেশ কয়েকজন ডেমোক্র্যাটসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা গভর্নরের পদত্যাগ দাবি করেছেন।

গত বছর গভর্নরের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ করে। তদন্তকারীরা প্রায় পাঁচ মাস ধরে প্রায় দুইশজনের জবানবন্দি গ্রহণ করেন। এদের মধ্যে কয়েকজন গভর্নরের সহকর্মীও ছিলেন। তবে যৌন হয়রানির এসব অভিযোগ অস্বীকার করেছেন নিউইয়র্কের গভর্নর।


আরোও অন্যান্য খবর
Paris