সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

আফগানিস্তানে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলায় চার জন নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে বন্দুক হামলায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে মন্ত্রীর বাড়ির কাছে। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে এ হামলা চালানো হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বন্দুকধারী নিহত হয়। কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

হামলার সময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। হামলার পর বাড়ির সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। আফগানিস্তানের বিভিন্ন শহরে সরকারি বাহিনীর সাথে তালিবানের চলমান যুদ্ধের মধ্যে এ হামলার ঘটনা ঘটলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহিংসতা বন্ধে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris