২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আপনার ফোনটি আসল না নকল বুঝবেন যেভাবে

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১০:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
আপনার ফোনটি আসল না নকল বুঝবেন যেভাবে
বিজ্ঞাপন

এফএনএস আইটি : অবৈধ পথে দেশে আসা, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেটের দিন ফুরাচ্ছে। চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)। ফলে অবৈধ হ্যান্ডসেট দিয়ে দেশের মোবাইল নেটওয়ার্কে আর যোগাযোগ করা যাবে না। এনইআইআর চালুর পরে এসব ফোনে একেবারেই কোনো মোবাইল ফোন অপারেটরের সিম চলবে না।

হ্যান্ডসেট অবৈধ বা নকল কি না তা দেখেতে বিটিআরসি সঠিক আইএমইআই যাচাই পদ্ধতি রয়েছে। যে কেউ ম্যাসেজে কণউ টাইপ করে স্পেস দিয়ে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে সেটি ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডাটাবেজে সংরক্ষিত রয়েছে কি না তা জানতে পারবেন।

বিটিআরসির ডাটাবেজে আইএমইআই নম্বর থাকলে বুঝতে হবে হ্যান্ডসেটটি বৈধ। আইএমইআই নম্বর নতুন হ্যান্ডসেটের মোড়কেই দেখা যাবে। সে ক্ষেত্রে * # /, . ইত্যাদি বিশেষ চিহ্ন বাদে শুধু ১৫টি নম্বর নিতে হবে বিটিআরসিতে এসএমএসের জন্য। ব্যবহার করা হ্যান্ডসেটে * # ০ ৬ # ডায়াল করেই জেনে নেওয়া যায় মোবাইল ফোনে ব্যবহূত ১৫ ডিজিটের আইএমইআই নম্বর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন