শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ

বাগমারায় বিদ্যুতের আগুনে ভষ্মিভূত হলো কৃষকের বাড়ি

Paris
Update : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বিদ্যুতের আগুনে কৃষক আব্দুল খালেকের বাড়ি ভষ্মিভূত হয়ে গেছে। এ সময় বাড়িতে থাকা অনেক কবুতর পুড়ে মারা গেছে। এছাড়াও দদ্ধ হয়েছে হাঁস, মুরগী এবং ছাগল। আগুন নেভাতে গিয়ে মহেলা বিবি নামের এক নারীও দগ্ধ হয়েছেন। বাড়িঘর সহ বাড়ির সকল কিছুই পুড়ে ভষ্মিভূত হয়েছে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের চকমহব্বদপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক কৃষক আব্দুল খালেক সহ পরিবারের সদস্যরা বুধবার রাতে ঘুমিয়ে পড়েন।

রাত ৩ টার পরে আব্দুল খালেকের বিছানার পাশে দেয়ালে থাকা বিদ্যুতের বোড থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘুমের ঘরে আগুন লাগার কারনে সহজের বুঝতে পারেন নি। তবে আব্দুল খালেকের স্ত্রী মহেলা বিবি প্রথমে আগুন দেখতে পান। দরজায় আগুন লাগার কারনে কেউ বাড়ির বাহির হতে পারেননি। কেবল বাড়ির ভেতরে থেকে আগুন আগুন চিৎকার করতে থাকে তারা।

পরে আশপাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বাড়িতে থাকা নগদ টাকা পয়সা, ধান, চাউল, পোশাক, টিন, সহ বাড়ির সকল কিছু পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাগমারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সাথে নিয়ে আগুন নেভাতে সক্ষম হন তারা। পরে আগুনে পুড়ে যাওয়া আব্দুল খালেকের বাড়ি পরিদর্শনে আসেন বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু সহ অনেকেই।

আগুনের কাছে পরাজিত হয়ে এক কাপুড়েই আছে তারা। বর্তমানে রান্না করার মতো কিছুই নেই তদের। স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন মাস্টার বলেন, বাড়ির পাশাপাশি তার বাড়ি হওয়ার কারণে দ্রুত ঘটনাস্থালে উপস্থিত হন এবং আরো লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।


আরোও অন্যান্য খবর
Paris