৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওদাপাড়ায় খাবার বিতরণ কর্মসূচী

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওদাপাড়ায় খাবার বিতরণ কর্মসূচী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর ১৭ নং ওয়ার্ড (পূর্ব) শাখার উদ্যোগে পালিত হলো হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণাকে সকলের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যে নিজেদের অর্থায়নে প্রায় ৫০০ জনের মাঝে এই খাবার বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়।

উক্ত খাবার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, শাহমখদুম থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, শাহমখদুম থানা বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুল মতিন, ১৭ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির আহ্বায়ক আসেকে রাসূল মেহের আলী, সদস্য সচিব হারান, সাংগঠণিক সম্পাদক সামাদ, বিএনপির সিনিয়র সদস্য মজিবর রহমান, হাবিবুর রহমান।১৭ নং ওয়ার্ড (পূর্ব) যুবদলের আহ্বায়ক মোঃ লিটন, সদস্য সচিব আবদুল্লাহ, শাহমখদুম থানা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শাহমখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলো, ১৭ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে উজ্জীবিত করতে সকলের সহযোগিতায় এই আয়োজন করে ১৭ নং ওয়ার্ড (পুর্ব) বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমস্ত দেশজুড়ে পাঁচদিনের যে কর্মসূচি চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান, শাহমখদুম থানার সদস্য সচিব নাসিম খান ও ১৭ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির আহ্বায়ক মেহের আলী। তারা আরো বলেন, দেশের তৃণমূল মানুষের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর যে ভালোবাসা ও দায়িত্ববোধ ছিলো, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সেই দায়িত্ব আমরা দলের নেতাকর্মীরা পালন করার চেষ্টা করছি। দেশের জনগণের ভোটে নির্বাচিত হওয়া বিএনপি জনগণের কল্যানেই কাজ করে যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন