দুই বর্ষিয়ান নেতার মৃত্যুতে শোকে স্তব্ধ তানোর বিএনপি
আব্দুস সবুর, তানোর : দুই বর্ষিয়ান নেতার এক সাথে মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে রাজশাহীর তানোর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত শুক্রবার দিবাগত রাত ১০ টা ও ১১ টার দিকে দুই বর্ষিয়ান নেতা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তারা হলেন সাবেক চান্দুড়িয়া ইউনিয়ন ইউপির চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন। তিনি রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি চান্দুড়িয়া বাজার এলাকায়। তার জানাযার নামাজ দুপুর ২ টা ৩০ মিনিটে চান্দুড়িয়া ফুলবট মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। অপর জন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর রহমান। তার বাড়ি উপজেলার তালন্দ ইউনিয়ন ইউপির মোহরগ্রামে। তিনি দীর্ঘদিন ধরে গোল্লাপাড়া গ্রামে বসবাস করতেন। সকাল ১১ টার দিকে গোল্লাপাড়া ফুটবল মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহণ করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান। পরে নিজ গ্রামে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে এদুই নেতা ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুই সিনিয়র নেতার মৃত্যুতে পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুধু নিজ দলের না আপামর জনসাধারণ শোকে কাতর হয়ে পড়েছেন। তাদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সদস্য সচিব শামসুল হক, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর, সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খান, চান্দুড়িয়া ইউপির সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, শোক জানিয়েছেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন ও সেক্রেটারি ডিএম আক্কাস আলী। সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, সদস্য সচিব আতাউর রহমান, সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মর্তুজা, সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সি, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাসুদ করিম,তানোর মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেত্রীবৃন্দ।
