মরহুম আতাউর রহমানের কবর জিয়ারত করলেন রাজশাহী মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম আতাউর রহমানের কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত মহানগর আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। আজ সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে তিনি মহানগর জামায়াতের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মরহুম আতাউর রহমান রাজশাহী মহানগর জামায়াতের দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি যে আদর্শ ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা ধারণ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পরিবর্তন হলেও দ্বীনের পথে কাজ করার অঙ্গীকার ও আদর্শের ধারাবাহিকতা অটুট রাখতে হবে। মরহুমের রেখে যাওয়া অবদান নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।এ সময় মহানগর জামায়াতের নেতৃবৃন্দ মরহুমের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেন। কবর জিয়ারতে উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন , তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
