১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিং গেছেন রাবি ভিসি

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী, শিক্ষানগর
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিং গেছেন রাবি ভিসি
বিজ্ঞাপন

বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম চীনের রাজধানী বেইজিং গেছেন। সম্মেলনে তিনি ৩ সদস্যের এক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে ১৩ থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উপাচার্য বুধবার দিবাগত রাতে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। বিশ্ব চীনা ভাষা সম্মেলন একটি আন্তর্জাতিক আয়োজন। সেখানে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে চীনা ভাষা শিক্ষার প্রসার, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সম্মেলনে রাবির উপাচার্যের অংশগ্রহণের মাধ্যমে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এই ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য হলো চীনা ভাষা শিক্ষা ও সংস্কৃতির প্রসার, পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করা। এ প্রেক্ষাপটে বিশ্ব চীনা ভাষা সম্মেলনে রাবি উপাচার্যের অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে।-প্রেস বিজ্ঞপ্তি

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন