২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়জিপিএর শর্ত কমালো ১৬ বিশ্ববিদ্যালয়প্রথমবারের মতো পবায় গ্রাম পুলিশ সড়ক-সামাজিক বনায়ন কর্মসূচি শুরুরাজশাহী নগর যুবদলে নতুন অন্তর্ভূক্তিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থানরাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক, স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার
বিজ্ঞাপন

তোফায়েল আহমেদ, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলায় আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও নির্ভুল রোগ নির্ণয় সেবার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ বারাকা কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুহা. রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সময়ে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় মানসম্মত চিকিৎসাসেবার অন্যতম পূর্বশর্ত। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এমন একটি ডায়াগনস্টিক সেন্টার সাপাহারবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন। নাসির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রায়হান আলী বলেন, “আধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত মানের যন্ত্রপাতি এবং দক্ষ জনবলের সমন্বয়ে সাপাহারসহ আশপাশের এলাকার মানুষের জন্য নির্ভুল, নির্ভরযোগ্য ও মানসম্মত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের আস্থা ও সেবার মান বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।” অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং নতুন এই ডায়াগনস্টিক সেন্টারের সফলতা কামনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন