২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ণ | বিভাগ: খেলার খবর, রাজশাহী
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
বিজ্ঞাপন

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। শনিবার (২১ নভেম্বর) সকাল এগারোটায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও দক্ষ করে গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে মেধা, যোগ্যতা ও আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। রাজশাহীর ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বাগত জানান। একই সঙ্গে রাজশাহীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার আহ্বান জানান।
বক্তব্যে তিনি নিজের ছাত্রজীবনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের স্মৃতিচারণ করেন। তিনি জানান, একসময় ১ হাজার ৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের সুযোগ হয়েছিল তাঁর।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও সবুজ রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আম ও লিচুর মতো ফলদ গাছ রোপণের করতে হবে। এসময় তিন দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াছ উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল আলীম। বক্তৃতা শেষে ভূমিমন্ত্রী সরকারি শারীরিক শিক্ষা কলেজ চত্বরে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার ছেলে-মেয়ে গ্রুপে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান ৩২ কলেজের মোট ৭২টি ইভেন্টে ৯৫০ জন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবেন।-তথ্য বিবরণী

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন