কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ২৪ থেকে ২৬ নভেম্বর তিন দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু ও কর্মকর্তারা রাজশাহীতে এসেছেন। রাজশাহীতে আগমন উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) নগর ভবনে প্রশাসকের দপ্তরে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপুর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি দুই সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপুকে শাহ্ মখদুম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, বিএনপি রাজশাহী মহানগর দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মুঈদ, ২৮নং ওয়ার্ড পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু, ২৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামিল, যুবনেতা হাফিজুল ইসলাম আপেল, সহ থানা ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক এ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান এর রাজশাহীতে আগমন উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শাহ্ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সদস্য সচিব আল মামুন বাবু, বিএনপি রাজশাহী মহানগর দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মুঈদ, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট” এর আওতায় আগামী ২৪-২৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ ০৩ (তিন) দিন ব্যাপি কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে রাজশাহীতে এসেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি
