২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

হঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ | বিভাগ: কৃষি, স্পেশাল নিউজ
হঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষক
বিজ্ঞাপন

ফারুক আহমেদ : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিতে জনজীবনের পাশাপাশি রাজশাহীর কৃষিকাজেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় জেলার পবা, গোদাগাড়ী, তানোর, মোহনপুর ও বাগমারা উপজেলার ফসলের মাঠে কেটে রাখা পাকা আমন ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বাগমারার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ফসলের মাঠে রয়েছে পাকা আম ধান। সেই পাকা আমন ধান কৃষকরা কেউ কেটে জমিতে রেখেছেন আবার কেউ কাটতে পারেননি পাকা আধা পাকা আমন ধান। সেই সাথে শীতকালীন সবজি নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন হঠাৎ অগ্রহায়ণ মাসে হঠাৎ বৃষ্টির কারণে। রাজশাহী অঞ্চলের কৃষকরা লোকসান কাটিয়ে উঠতে না উঠতে আবার হঠাৎ অগ্রহায়ণ মাসে বৃষ্টি হওয়ার জন্য কৃষকরা। বৃষ্টির পানিতে পাকা আমন ধান তো নষ্ট হলোই সে সাথে শীতকালীন সবজিও পচে নষ্ট হবার শঙ্কা রয়েছে। ফসল নষ্ট হবার কারণে কৃষকরা পড়তে পারেন লোকসানে। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির খেতে পানি জমে পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তা ও আহাজারি চলছে কৃষকদের মাঝে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৮৩ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছিল। কৃষি বিভাগের হিসাবে, জেলায় এবার প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন (চাল আকারে) ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে, যার বড় একটি অংশ এখনো মাঠেই পড়ে আছে। ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত এ বছর উৎপাদন খরচ গত বছরের তুলনায় অনেক বেড়েছে। ডিজেলের বাড়তি দাম, সার ও কীটনাশকের উচ্চমূল্য এবং কৃষি শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে আমন আবাদে কৃষকদের ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। এর মধ্যে অসময়ের বৃষ্টিতে ধান ভিজে চিটা ও কালো হয়ে গেলে এবং কাটা ধান তুলতে বাড়তি শ্রমিক লাগলে কৃষকদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে। তানোর উপজেলার কামারগাঁ এলাকার কৃষক মো. আব্দুল জলিল বলেন, “অনেক কষ্ট আর ধারদেনা করে এবার পাঁচ বিঘা জমিতে আমন আবাদ করেছিলাম। ফলনও খুব ভালো হয়েছিল। কিন্তু ধান কাটার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মাঠে রাখা ফসল নিয়ে চরম বিপদে পড়েছি। রোদ না থাকায় ধান শুকানোর কোনো সুযোগ পাচ্ছি না। এভাবে বৃষ্টি চলতে থাকলে সব ধান খড়ের সঙ্গে পচে যাবে। পবা উপজেলার দর্শনপাড়া গ্রামের কৃষক মো. আব্দুস সালাম আক্ষেপ করে বলেন, “বিঘাপ্রতি প্রায় ১৫ হাজার টাকা খরচ করে ধান ফলিয়েছি। ধান কাটার পর বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই এই বৃষ্টি। জমিতে পানি জমে ধানের আঁটি ভিজে যাচ্ছে। এবার ফসলের ক্ষতি হলে পরিবার নিয়ে সারা বছর কীভাবে চলব, তা ভেবে পাচ্ছি না। গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকার কৃষক মো. আবুল কালাম জানান, ধানের পাশাপাশি তার দুই বিঘা জমির ফুলকপি ও আলুর খেতে বৃষ্টির পানি জমে গেছে। তিনি বলেন, “সারা বছর মাঠে হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ফলিয়েছি। এখন ঘরে তোলার সময় এমন বিপর্যয়ে পড়তে হবে, তা কল্পনাও করিনি। এ বিষয়ে রাজশাহীকৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, “ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট এই বৃষ্টিতে মাঠে কেটে রাখা আমন ধান এবং নিচু জমির শীতকালীন সবজির কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি থেমে রোদ উঠলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। তিনি আরও জানান, “মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের জরুরি পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং বৃষ্টির বিরতি পেলেই ভেজা ধান উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেওয়ার জন্য কৃষকদের বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন