৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপন

রাজশাহী সিটি কর্পোরেশনের মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মীরের চক জামে মসজিদ ও তেরখাদিয়া হাউজিং এস্টেট জামে মসজিদের নেতৃবৃন্দ। বুধবার (১৫ জুলাই) বিকেলে নগরভবনে প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে সাক্ষাৎকালে তাঁরা মসজিদের চলমান নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পরিচালনা কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সাক্ষাৎকালে মীরের চক জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবু রায়হান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে তেরখাদিয়া হাউজিং এস্টেট জামে মসজিদের নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে মসজিদের চলমান নির্মাণ কাজের অগ্রগতি এবং তা দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় পরিচালনা কমিটির পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়। প্রশাসক মহোদয় মসজিদের নির্মাণ কাজ সম্পন্নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন