মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় অবৈধভাবে উত্তোলনকৃত বালি জব্দ, প্রকাশ্যে নিলামে বিক্রি

Paris
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মান্দা থেকে প্রতিনিধি : নওগাঁ মান্দায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার ১৪ (জানুয়ারি) দুপুরে অভিযোগের উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চকবালু গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন- আমরা অভিযোগ পেয়েছি যে, আত্রাই নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হচ্ছে বিক্রয়ের জন্য সেই ভিত্তিতে চকবালু গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযান কালে অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ টি বালুর স্তূপ জব্দ করা হয়। জব্দকৃত বালির দুটি স্তূপের সম্ভাব্য মূল্য ধরা হয় – ৬৩,৭৭০ টাকা। উক্ত স্থানে তাৎক্ষণিকভাবে জব্দকৃত বালু নিলামে বিক্রয়ের আয়োজন করা হলে। বিডি জমা দানের মাধ্যমে ২১ জন ক্রেতা নিলামে অংশগ্রহণ করেন। তার মধ্যে জোতবাজারের মৃত: তছির উদ্দিন এর ছেলে আব্দুস সালাম ৭১ হাজার টাকা মূল্যে নিলামে সর্বোচ্চ ডাক প্রদানকারী নির্বাচিত হন। তবে উল্লেখ্য যে, নিলাম গ্রহীতা ভ্যাট, আয়কর ও প্রস্তাবিত মূল্য পরিশোধ সাপেক্ষে তাকে বালু গ্রহণের অনুমতি দেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris