২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় যক্ষ্মা দিবস উপলক্ষে ম্যান্ডেটরি নোটিফিকেশন পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ২:০৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক, স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
নওগাঁয় যক্ষ্মা দিবস উপলক্ষে ম্যান্ডেটরি নোটিফিকেশন পলিসি ডায়ালগ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

সুমন আলী, নওগাঁ : ‘প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া’ এই স্লোগানে নওগাঁয় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে গ্রাজুয়েট স্বাস্থ্য সেবাপ্রদানকারী ও অন্যান্য অংশীজনদের নিয়ে ম্যান্ডেটরি নোটিফিকেশন পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, বিএমএ নওগাঁর সভাপতি ইসকেন্দার হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যাপক লুৎফর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী, জেলা জেলা ব্যবস্থাপক ফিরোজ শাহ মিয়া ও অনুপ কুমার দাস। সভায় বাংলাদেশ ও নওগাঁয় যক্ষ্মা পরিস্থিতি নিয়ে প্রেজেন্টেশন তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. জয়িতা সাহা। তিনি জানান, ২০২৪ সালে সারাদেশে ৩০ লাখের বেশি লোকের পরীক্ষা করে মোট ৩ লাখ ১৩ হাজার ৬২৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। নওগাঁতে ২০২৪ সালে ৪ হাজার ৪ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় মোট ৩৭ হাজার ৩ জন যক্ষ্মা পজিটিভ রোগী রয়েছে। যক্ষ্মা শনাক্তে সক্ষমতা বেড়েছে। যক্ষ্মা শনাক্তের জন্য জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিন আছে। এরআগে সকাল ১১টায় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন