২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ | বিভাগ: lead
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশের সিটে বসিয়ে নিজে সামরিক গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে ওই সামরিক যান ড্রাইভ করেন তিনি। একটি ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী নিজে ড্রাইভিং সিটে বসে সামরিক যান চালাচ্ছেন। পাশে বসে আছেন সেনাপ্রধান। তারা বেশ কিছু সময় ওই গাড়িতে ঘুরে বেড়ান। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন। এর আগে সকাল ১১টা ৩০ মিনিটে একটি হেলিকপ্টারে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন