৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: ৩ মে ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ
রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর নওদাপাড়া আমচত্বর মোড়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এসময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় থানা পুলিশ। গ্রেপ্তারকৃতকৃর নাম মাইনুল ইসলাম (৩৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাতপুর এলাকার আরজেদ আলীর ছেলে। নগর পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নগরীর শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারে ডিউটি করছিলো। এসময় পুলিশের ওই দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানতে পারে রাত সোয়া ৯ টায় শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর মোড়ে চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহজনক যানবাহন তল্লাশী করে। রাত ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ গামী একটি বাস তল্লাশী করে বাসের বক্সে রাখা একটি বালতির ভেতর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা এবং রাজ মিস্ত্রি ও রঙ মিস্ত্রির কাজে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করা হয় । এরপর সেই বালতি ও মিস্ত্রির ব্যবহৃত মালামালের বস্তার টোকেন মিলিয়ে যাত্রীবেসে থাকা আসামি মাইনুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, রাজ মিস্ত্রী ও রং মিস্ত্রির রূপ ধারণ করে কুমিল্লা গিয়ে গাঁজা ক্রয় করে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে । সেখানে মোমিন নামক এক ব্যক্তির নিকট গাঁজা গুলো বিক্রি করবে বলে স্বীকার করে। তিনি দীর্ঘদিন যাবৎ নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা ক্রয় বিক্রি করে আসছে। গ্রেপ্তারকৃত মাইনুলের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন