শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

সাংবাদিক মামুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Paris
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

নাচোল থেকে প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি নাচোলের  ছেলে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ওই মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে নাচোলে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক এর আয়োজনে গত সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল বাসস্ট্যান্ডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্যযে, গত ২৩ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন “বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ” শীর্ষক একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ৩০ জুলাই ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্যের পক্ষে জনৈক প্রভাত সাহা, সাংবাদি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগাওয়ের সিনিয়র  জুডিশিয়াল কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরই প্রতিবাদে নাচোলে মানবন্ধনে সাংবাদিক আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, সাংবাদিক আব্দুস সাত্তার, এমএকে. জিলানী, নূরুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম, অলিউল হক ডলার,আসাদুল্লাহ আহম্মেদ, বিএম.রুবেল, নাহিদ হোসেন ও জহিরুল ইসলাম এবং সচেতন নাগরিক সমাজের পক্ষে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।


আরোও অন্যান্য খবর
Paris