বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

মান্দায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

 

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে এক কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ঘাটকৈর বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, কাঞ্চন সরকার (৫৫) ও তাঁর স্ত্রী আরতি সরকার (৫০)। তারা মান্দা সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের বাসিন্দা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (্এসআই) আমিনুল ইসলাম ঘাটকৈর গ্রামে কাঞ্চন সরকারের বাড়িতে অভিযান দেন। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে এক কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ কাঞ্চন ও আরতিকে গ্রেপ্তার করে। ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris