বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান

Paris
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় কাবাডি বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজশাহী জেলা। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অংশ নেওয়া শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে মাঠে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। গ্যালারিতে ছিল অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বর্ণিল সাজসজ্জায় পুরো স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শেখায়। নতুন প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তিনি শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় কাবাডি বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজশাহী জেলা। কাবাডি বালক বিভাগে রানার্সআপ হয় বগুড়া জেলা এবং কাবাডি বালিকা বিভাগে রানার্সআপ হয় জয়পুরহাট জেলা। ক্রিকেট বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা ও রানার্সআপ হয় রাজশাহী জেলা। ক্রিকেট বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা এবং রানার্সআপ হয় সিরাজগঞ্জ জেলা। ফুটবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা ও রানার্সআপ হয় রাজশাহী জেলা। অপরদিকে ফুটবল বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় নওগাঁ জেলা এবং রানার্সআপ হয় বগুড়া জেলা।

 


আরোও অন্যান্য খবর
Paris