২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময়

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময়
বিজ্ঞাপন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নগর ভবনে আগমন উপলক্ষে আরএমপি পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক। এ সময় রাসিক প্রশাসককে আরএমপির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন আরএমপি কমিশনার। নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তর কক্ষে সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে নগর উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাজশাহীর নগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন