বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাজশাহীতে চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর সপুরা এলাকা থেকে ১১৫ লিটার চোলাইমদসহ দুইজনকে আটক করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা শুক্রবার (১১ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে সপুরা কাঠ মিলের সামনে থেকে একটি অটোরিকশা সহ চোলাইমদসহ দুজনকে আটক করে। আটককৃতরা হলো, নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মুন্নার ছেলে আকাশ (২৫) ও টিকাপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে অটোচালক নূর আলম (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি অটোরিকশা যোগে মাদক ব্যবসায়ীরা দেশীয় চোলাইমদ নিয়ে নগরীর সপুরার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যঅব সদস্যরা নগরীর সপুরা কাঠ মিলের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি অটোরিকশা নগরীর সপুরার দিকে যাওয়ার  পথে র‌্যাব তাদের থামিয়ে অটোরিকশা তল্লাসী করলে ১১৫ বোতল পায়। পরে  ওই দুইজনকে আটক করে র‌্যাব। র‌্যাব জানায়, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক ব্যবসায়র সাথে জড়িত বলে স্বীকার করে। আটককৃতদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris