সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

তিন পথে মেসি, নেইমার, এমবাপ্পে

Paris
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
(from L) Paris Saint-Germain's Argentinian forward Lionel Messi, Paris Saint-Germain's Brazilian forward Neymar and Paris Saint-Germain's French forward Kylian Mbappe celebrates at the ned of the UEFA Champions League first round group A football match between Paris Saint-Germain's (PSG) and Manchester City, at The Parc des Princes, in Paris, on September 28, 2021. AFP PHOTO / FRANCK FIFE

এফএনএস

ফুটবলের স্বপ্নের ত্রয়ী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে আর নেইমার। চ্যাম্পিয়নস লিগ জয়ের উচ্চাভিলাষে আকাশছোঁয়া দামে তাঁদের কিনেছিল পিএসজি। স্বপ্নটা অধরা রয়ে গেছে তবু। চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি পিএসজির। সেই প্রকল্প থেকে বের হয়ে মেসি চলে গেছেন যুক্তরাষ্ট্রে। চার ম্যাচে সাত গোল করে হলিউডি অভিষেকই হয়েছে তাঁর। কিলিয়ান এমবাপ্পেও জানিয়ে দিয়েছেন ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ করে চলে যাবেন অন্য ঠিকানায়। এই দুজনের পথ ধরে নেইমারও জানিয়ে দিয়েছেন পিএসজিতে থাকতে চান না আর। ফরাসি জনপ্রিয় দৈনিক লেকিপের খবরটি ছড়িয়ে পড়ে দাবানলের মতো। তাহলে পিএসজির স্বপ্নের ত্রয়ীর অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমেই? নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র অবশ্য স্বীকার করছেন না লেকিপের খবরটা। পিএল ব্রাজিলকে তিনি জানালেন, ‘যা ঘটেইনি সেটা নিশ্চিত করব কিভাবে? লেকিপ একেবারে ভিত্তিহীন খবর প্রকাশ করেছে।’ নেইমারের বাবা যা-ই বলুন, ইউরোপীয় সংবাদমাধ্যম নিশ্চিত এই ব্রাজিলিয়ান পিএসজি ছাড়তে চান। বার্সেলোনা, চেলসি, নিউক্যাসল তাঁর নতুন ঠিকানা হতে পারে বলেও জানাচ্ছে তারা। স্কাই স্পোর্টস এক ধাপ এগিয়ে জানিয়েছে নেইমারের দামও, ‘নেইমারের জন্য ৫০ থেকে ৮০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব পেলে ছেড়ে দেবে পিএসজি।’ মরিসিও পচেত্তিনো পিএসজিতে থাকার সময় সেরাটা বের করে এনেছিলেন নেইমারের। চেলসিতে যোগ দিয়ে তিনি আনতে চাইছেন ব্রাজিলের এই পোস্টারবয়কে। আবার স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো লিখেছে, ‘ম্যানসিটি থেকে বের্নার্দো সিলভার চেয়ে পিএসজি থেকে নেইমারের বার্সায় আসার সম্ভাবনা বেশি।’ পিএসজি অবশ্য এরইমধ্যে ঢেলে সাজানো শুরু করেছে দল। স্পোর্তিং থেকে ৬০ মিলিয়ন ইউরোয় মানুয়েল উগারতেকে আর বায়ার্ন মিউনিখ থেকে ৪৫ মিলিয়ন ইউরোয় লুকাস হার্নান্দেজসহ দলে ভিড়িয়েছে আরো কয়েকজনকে। তাঁদের অন্যতম রিয়াল থেকে ফ্রি ট্রান্সফারে আসা উইঙ্গার মার্কো আসেনসিও। গত মঙ্গলবার ধারে তারা দলে ভিড়িয়েছে পর্তুগালের হয়ে গত বিশ্বকাপ মাতানো বেনফিকার ফরোয়ার্ড গনসালো রামোসকে। ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গায় নেমে সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন ২২ বছরের এই ফরোয়ার্ড। ধারে বেনফিকা থেকে এলেও আগামী মৌসুমে পাকাপাকিভাবে পিএসজি কিনে নিতে পারে তাঁকে।


আরোও অন্যান্য খবর
Paris