সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

Paris
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নাটোর প্রতিনিধি : নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ এবং সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ। এ সময় জেলা প্রশাসক বলেন, ক্রীড়া-বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ক্রীড়াবিদ এবং ক্রীড়াদল সুনাম বয়ে আনছে। এ ধারা ভবিষ্যতের দিনগুলোতে আরো বেগবান হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাতটি উপজেলা নির্বাহী অফিসার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সোহেল রেজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। ফুটবল টুর্ণামেন্টে জেলার সাতটি উপজেলার ১৬টি কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করছে। আগামী ৩০ জুন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris