৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে ট্রেনের তেল চুরির সময় ২ জন আটক

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ
লালপুরে ট্রেনের তেল চুরির সময় ২ জন আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর
রবিবার (০৬ আগস্ট) রাতে নাটোরের লালপুরে আজিমনগর রেলওয়ে স্টেশনে কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরির সময় লোকোমাস্টার সহ দুই জনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখার সদস্যরা।এসময় তাদের কাছ থেকে ৪৫ লিটার তেল জব্দ করা হয় বলে জানা গেছে। আটকৃকতরা হলো,উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত আকিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান(৩৬) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাকনি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে হেলাল হোসেন (৩৬। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন