৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাড়িতে মিললো বিশাল গাঁজার গাছ, নারী গ্রেপ্তার

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩, ২:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ
বাড়িতে মিললো বিশাল গাঁজার গাছ, নারী গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

বাড়িতে বিশাল গাঁজার গাছসহ এক নারী র‌্যাবের হাতে ধরা পড়েছেন। গাঁজার চাষ করার অপরাধে মুনজুরা খাতুন (৩৩) নামের ওই নারীকে আটক করেছে র‌্যাব-৫। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার বার্মনদহ এলাকার মারুফ হোসেনের স্ত্রী।

বুধবার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে র‌্যাব। পরে তাকে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে গাঁজার গাছসহ চারঘাট থানায় সোপর্দ করা হয়। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক নারী মুনজুরা বসত বাড়ির সামনে ১২ ফুট উচ্চতা বিশিষ্ট প্রায় ২০ কেজি ওজনের একটি সতেজ গাঁজার গাছ চাষ করছিলেন। গোপনে খবর পেয়ে তার নেতৃত্বেই অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একজন গাঁজা ব্যবসায়ী বলেও স্বীকার করেছেন। তারপর তাকে বুধার দুপুরে গাছসহ তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন