বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

গোমস্তাপুরে চোরাই মোটরসাইকেলসহ ৩ জন আটক

Paris
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরিকৃত মোটরসাইকেল উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার আনিসুজ্জামান চিন্টুর ছেলে সাগর আহম্মেদ (১৯) ও একই এলাকার মাহিদুল ইসলামের ছেলে মোরসালিন মুসা (১৬)সহ কেডিসি পাড়ার জামিরুল ইসলামের ছেলে মোঃ জনি (২০)।
পুলিশ জানায়, রবিউল ইসলাম নামে এক ব্যক্তি তার ব্যবহ্নত মোটরসাইকেলটি গত সোমবার পুরাতন ফায়ারসার্ভিস কার্যালয় সংলগ্ন তাঁর ভাড়া বাড়ির সামনে লক করে বাড়ির ভিতরে যান। পরে এসে দেখেন গাড়িটি ওইস্থানে নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোমস্তাপুর থানায় সে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওসির নির্দেশে রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচর্জ নাজমুল হকের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে। অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ফিটু মিয়ার ফ্যাক্টরির কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা কয়। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান সত্যত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন চুরি হওয়ার মোটরসাইকেলটি অভিযোগ পাওয়ার ১৭ ঘন্টা পর উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছ। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


আরোও অন্যান্য খবর
Paris