সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মান্দায় তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

Paris
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এ প্রক্রিয়া বাতিলের দাবিতে রোববার (০৯ জুলাই) বেলা ১১টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকেরা।

নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী কৃষকেরা এ কর্মসূচি পালন করে। স্থাপনাটি নির্মাণের জন্য তিন একর ভূমি অধিগ্রহণ করা হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভূমি মালিক আল-মামুন হক, আলহাজ্ব হাদেক আলী, আনোয়ারা বিবি, আজাদ হোসেন, এমদাদুল হক, আজিজুল হক প্রমুখ।

ভুক্তভোগী কৃষক আল-মামুন হক বলেন, অধিগ্রহণ প্রক্রিয়ায় আমার ৫ বিঘা জমি তালিকাভূক্ত করা হয়েছে। এসব জমিতে প্রতিবছর আউশ, আমন ও বোরো ধানের চাষ করি। উৎপাদিত ফসল দিয়ে পরিবারের ভরণ-পোষণের পর উদ্বৃত্ত আয় হয়ে থাকে। এসব জমি অধিগ্রহণ করা হলে পরিবার পরিজন নিয়ে আমাকে পথে বসতে হবে।’

কৃষক আনোয়ারা বিবি দাবি করেন, ‘আমার স্বামী নেই। সামান্য জমিতে আমি নিজেই চাষাবাদ করি। এদিয়ে ছেলেকে লেখাপড়াসহ দু’বেলা দু’মুঠো খেয়ে জীবিকা নির্বাহ করি। এসব জমি অধিগ্রহণ না করতে ডিসি স্যারকে অনুরোধ করেও কাজ হয়নি। জমিগুলো রেজিস্ট্রি করে দেওয়ার জন্য এখন আমাদের চাপ দেওয়া হচ্ছে।’

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, উপজেলা সদর থেকে ৫ কিলোমিটারের মধ্যে স্থাপনাটি নির্মাণ করার নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিত ওই স্থানটি উপযুক্ত হিসেবে বেছে নেওয়া হয়। এ বিষয়ে ভূমি মালিকেরা আপত্তি দিতে পারেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।

 


আরোও অন্যান্য খবর
Paris