বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

কানসাটে যানজটের ভোগান্তি

Paris
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এখন যানজটের রাজধানীতে পরিণত হয়েছে। শত শত, পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন পড়ছে ভোগান্তিতে। ভোগান্তীদের ভাষ্যমতে- প্রশাসন নিরব থাকার কারণে যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে প্রশাসন বলছে- মনিটরিংয়ের মাধ্যমে যানজট কমানো হয়েছে। জানা গেছে- যানজটের কারণে আম ব্যবসায়ী, আমচাষী, শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন যানবাহন ও যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা  দাঁড়িয়ে থাকছে। বিঘ্ন ঘটছে সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছতে। শনিবার সরজমিনে কানসাট বাজারে ঘুরে যানজটের এমন চিত্র দেখা গেছে। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট বাজার এলাকার হতে ধোপপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে সোনামসজিদ স্থলবন্দরের পণ্যবাহী শতাধিক ট্রাক, যাত্রীসহ শত শত অটো, মাহিন্দ্রা, রিক্সা, ভ্যান যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। শুধু সেখানেই নয়, কানসাট ব্রীজ এলাকা হতে দক্ষিণ দিকে নিমতলা হয়ে মূল বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার  গোপালনগর মোড় হতে পূর্ব দিকে আব্বাস বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার, গোপালনগর মোড় হতে রাজার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার, কানসাট ব্রীজ হতে পশ্চিমে প্রায় এক কিলোমিটার রাস্তায় শত শত যানবাহন যানজটের কবলে পড়ে আটকে আছে। অনেকেই আবার রোগী নিয়ে আটকে পড়ায় রোগীর কষ্টে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। চাঁপাইনববগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন থেকে ভ্যানে  আম নিয়ে আসা জাইনুদ্দীন জানান, যানজটের কারণে আমের ভ্যান নিয়ে প্রায় দুই ঘণ্টা যাবত দাঁড়িয়ে আছি। জানিনা কখন যানজট থেকে মুক্ত হয়ে আমের বাজারে ঢুকতে পারবো। কখনই বা আম বিক্রি করতে পারবো। একই কথা বললেন চককীর্তি থেকে আগত রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, শিবনগর থেকে আসা জোহরুল ইসলামসহ প্রায় ২৫-৩০জন ভ্যানে করে আম বিক্রি করতে আসা আম বিক্রেতার একই অবস্থা বলে জানান। সোনামসজিদ থেকে পাথর বোঝাই ট্রাক পাথর আনলোড করে আবার সোনামসজিদ ফিরে যেতে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকা চালক জেমসহ আরো কয়েকজন চালক বলেন, প্রায় দুই ঘণ্টা যাবত দাঁড়িয়ে আছি। জানিনা কখন মুক্ত হতে পারবো। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, যদিও এটি ট্রাফিক পুলিশের কাজ, তবুও আমরা বৃহত্তর জনস্বার্থে প্রতিদিন পাঁচজন করে পুলিশ মোতায়েনের মাধ্যমে যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর কানসাটে যানজট অনেকটা কম। তাছাড়া আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রায মনিটরিং করে যানজন নিরসন করছি।


আরোও অন্যান্য খবর
Paris