সর্বশেষ সংবাদ
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ

Paris
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

এফএনএস

আফগানিস্তানের তালেবান সরকার নারীদের বিরুদ্ধে নতুন খড়গ বসালো। এবার রাজধানী কাবুলসহ সারা দেশে নারীদের পরিচালিত রূপচর্চাকেন্দ্র (বিউটি সেলুন বা বিউটি পার্লার) নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে দেশটির সরকার। তালেবান সরকারের নৈতিকতা ও মূল্যবোধ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার তোলো নিউজকে এ তথ্য জানিয়েছেন। নতুন এ আইন দেশটির পৌরসভাগুলোতেও কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের পরিচালিত বিউটি সেলুনের লাইসেন্স বাতিল করতে কাবুল পৌরসভাকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। রায়হান মুবারিজ নামে একজন মেইকআপ আর্টিস্ট তোলো নিউজকে বলেন, পুরুষদের এখন চাকরি নেই। যখন তারা পরিবারের দায়িত্ব পালন করতে পারছেন না তখন নারীদের বাধ্য হয়ে সেলুনে কাজ করতে হচ্ছে। এখন তাদেরকেই যদি নিষিদ্ধ করা হয় তাহলে আমরা এখন কী করবো? ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে মেয়ে ও নারীদের স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে তালেবান। কাবুলের বাসিন্দা আবদুল খাবির বলেন, সরকারের উচিত এর জন্য একটি কাঠামো তৈরি করা। কাঠামোটি এমনভাবে হওয়া উচিত যাতে ইসলাম বা দেশের ক্ষতি না হয়।


আরোও অন্যান্য খবর
Paris