৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৬ জন

প্রকাশিত: ৪ জুলাই ২০২৩, ১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৬ জন
বিজ্ঞাপন

এফএনএস

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও চার ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭৪ জন ও ঢাকার বাইরে ২৬২ জন। বর্তমানে সারা দেশে এক হাজার ৫৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২ জন ও ঢাকার বাইরে ৫০৯ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট নয় হাজার ১৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৬৫৫ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৫৩৮ জন। একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা সাত হাজার ৬০৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৮৯ জন ও ঢাকার বাইরে দুই হাজার ১৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন