সর্বশেষ সংবাদ
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী

শপথ নিলেন রাজশাহী ও সিলেটের মেয়র

Paris
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

আরা ডেস্ক :

শপথ নিয়েছেন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা। সোমবার (৩ জুলাই) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই সিটির কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের কাছে। এর আগে সকাল ১০টায় শাপলা হলে খুলনা, গাজীপুর এবং বরিশাল সিটির মেয়ররা শপথ নেন। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে খায়রুজ্জামান লিটন পান ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। এদিকে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিশাল ব্যবধানে বিজয়ী হন। আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে নগরপিতা নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। বুধবার (২১ জুন) এ দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ সকাল সোমবার প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন খুলনা, গাজীপুর এবং বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র।  আর সিটির কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের কাছে। গত ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার মো. আব্দুল আউয়াল পান ৬০ হাজার ৬৪ ভোট।
 
একই দিনে বরিশাল সিটির নগরপিতা হন আবুল খায়ের আবদুল্লাহ। ফল অনুযায়ী বরিশালের নতুন মেয়র নৌকা প্রতীকে পান ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পান ৩৩ হাজার ৮২৮ ভোট। গত ২৫ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৬ হাজার ১৯৭।


আরোও অন্যান্য খবর
Paris