আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আজ
এফএনএস: আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
