সর্বশেষ সংবাদ
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী

ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে এল ৬০ মেট্রিক টন কাঁচা মরিচ

Paris
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাঁচা মরিচভর্তি ছয়টি ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। প্রতি ট্রাকে ১০ মেট্রিক টন কাঁচা মরিচ রয়েছে। ভোমরা কাস্টমসের তত্ত্বাবধায়ক ইফতেখারউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল থেকে কাঁচা মরিচের কয়েকটি ট্রাক প্রবেশ করেছে। ধীরে ধীরে আরও প্রবেশ করবে। একটু সময় লাগবে। ঈদের কয়েক দিন আগে থেকে দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন এই নিত্যপণ্য আমদানির অনুমতি দেয় সরকার।ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, টানা পাঁচ দিন ছুটির পর রোববার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর প্রথম দিনই ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন কাঁচা মরিচ প্রবেশ করেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, আজ কাঁচা মরিচের মোট ছয়টি ট্রাক প্রবেশ করেছে। সন্ধ্যায় আরও কয়েকটি মরিচের ট্রাক প্রবেশ করতে পারে। কাঁচা মরিচের আমদানির ফলে স্থানীয় বাজারসহ দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে। সাতক্ষীরা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ রোববার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের কিছু ট্রাক প্রবেশে করেছে। ইতিমধ্যে দাম কমা শুরু হয়েছে। দু-এক দিন পর কাঁচা মরিচের দাম ৫০ থেকে ৬০ টাকায় চলে আসবে।


আরোও অন্যান্য খবর
Paris