সর্বশেষ সংবাদ
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী

বাঘায় প্রতি পিচ ছাগীর চামড়া বিক্রি ১০ টাকায়!

Paris
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার বাঘা : রাজশাহীর বাঘয় ১০ টাকা দরে প্রতি পিচ ছাগীর চামড়া বিক্রি হয়েছে। বৃহস্পতিবার ঈদুল আযহার দিন দুপুরে কোরবানির পশুর চামড়া ফড়িয়ারর গ্রামে ঘুরে কিনতে দেখা দেখা গেছে। এ বিষয়ে আড়ানী গোচর গ্রামের ফড়িয়ার চামড়া ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, চাহিদা না থাকায় ছাগী (বরকি) ছাগলের একটি চামড়া ১০ টাকা দরে ক্রয় করছি। এ দামে কিনে নিয়ে স্থানীয় আড়তে বিক্রি কররো। পরিবহন খরচ বাদ দিয়ে একটি ছাগীর চামড়াতে এক/দুই টাকা লাভের আশা করছি। আড়ানী গোচর গ্রামের সমাজ প্রধান আকরাম আলী বলেন, চামড়ার কোন চাহিদা নেই। কোরমবানির পশুর চামড়া কেউ কিনতে চাচ্ছিলনা। অবশেষে স্থানীয় একজন ফড়িয়ার এসে খাসী ছাগলের চামড়া প্রতি পিচ ৩০ টাকা আর ছাগীর চামড়া ১০ টাকা দরে বিক্রি করেছি। এ দিকে আড়ানী চকরপাড়া গ্রামের সমাজ পরিচালক রুবেল আহম্মেদ বলেন, ছাগীর চামড়া ১০ টাকা, খাসীর চামড়া ২০ টাকা এবং ৩-৪ মণ ওজনের গরুর চামড়া ৫০০-৫৫০ টাকায় প্রতি পিচ গড় বিক্রি করা হয়েছে। আড়ানীর চামড়া আড়তদার আশরাফুল ইসলাম বলেন, চাহিদা না থাকায় চামড়া কম দামে নিতে হচ্ছে। এ চামড়া কিনেও লাভ হবে কিনা জানা নেই। তারপরও কিনেছি। ফড়িয়ারদের কাছে দুই-এক টাকা বেশি দিয়ে চামড়া কিনেছি। এছাড়াও সমাজ প্রধানের প্রতিনিধিরা চামড়া নিয়ে আসছেন। তাদেরও কাছে থেকে ফড়িয়ারদের মতো দাম দিয়ে কিনেছি।


আরোও অন্যান্য খবর
Paris