৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মাদক ব্যবসায় অর্থ যোগানের অভিযোগে জামায়াাত নেতা আটক

প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ৬:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: lead, অপরাধ
মাদক ব্যবসায় অর্থ যোগানের অভিযোগে জামায়াাত নেতা আটক
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে মাদক ব্যবসায় অর্থ যোগানের সহায়তা করার অভিযোগে জামায়াাত নেতা আটক হয়েছে। ১৯ জুন (সোমবার) বিপুল পরিমাণ হেরোইন, ফেন্সিডিল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ এক মাদক সম্রাটকে জিয়ারুল ইসলাম জিয়া আটক হয়। চারদিনের রিমান্ডে এনে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদে জিয়া একাধিক ব্যাক্তির জড়িত থাকার কথা বলে। এদের মধ্যে অন্যতম হচ্ছে উপজেলার উজানপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে ও মাটিকাটা ইউনিয়ন জামায়াতের সেক্রটারী সারোওয়ার জাহান (৪৭)। মাদক বিক্রয়ে অর্থযোগান দিয়ে সহায়তা করে বলে জিজ্ঞাসাবাদে জিয়া স্কীকার করে। ফলে পুলিশ সারোওয়ার জাহানকে রেলগেট বাইপাস এলাকা থেকে আটক করে। বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে বুধবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গোদাগাড়ী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আটককৃত জিয়ারুল ইসলাম জিয়া রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে মাদক কারবার সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। তার কাছে পাওয়া তথ্য গুলি যাছাই-বাছাই করে আরো জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে সাড়ে কেজি হেরোইনসহ জিয়ারুল ইসলাম জিয়া আটক হওয়ার পর এলাকা ছেড়ে অন্য মাদক ব্যবসায়ীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন