সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক

রাত পোহালেই ভোট : কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

Paris
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

রাত পোহালেই ভোট। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল বুধবার সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত।
এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। এবারই প্রথম রাজশাহী সিটি নির্বাচনে ইভিএমে ভোট নেয়া হবে।

বেলা ১১টার দিকে মহানগরীর নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন আইন শৃঙ্খলা বাহীনির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু করে।ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারেরা নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়।

এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে সকাল সাড়ে ৮ টার দিকে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ কমিশনার আনিসুর রহমান।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন হবে। কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবে করা হবে না ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বিজিবি র‌্যাব, পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার সদস্যদের সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালন করবেন ২৫০ জন র‌্যা্ব ও বিজিবির ১০ প্লাটুন সদস্য। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫১৪ জন পুলিশ, ১ হাজার ৯৩৫ আনসার সদস্য। থাকবেন ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৩ হাজার ৬’শ ১৪ জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন থাকছে প্রায় ১ হাজার ৭ শ ৩০টি।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচনে জোরালে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৪৮টি। নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৪ জন। সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১২ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন। তবে সাধারণ ওয়ার্ডের ১টিতে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।


আরোও অন্যান্য খবর
Paris