৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

স্বাস্থ্য কমপ্লেক্স পেল এ্যাম্বুলেন্সের টায়ার

প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১:২১ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
স্বাস্থ্য কমপ্লেক্স পেল এ্যাম্বুলেন্সের টায়ার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের জন্য নতুন টায়ার প্রদান করা হয়েছে। টায়ার নষ্ট হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রোগী নিয়ে চলাচল করতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক। হাজারো রোগীর সুস্থতার কথা চিন্তা করে উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের জন্য নতুন ৪টি টায়ার প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুলেন্স চালকের নিকট নতুন টায়ার প্রদান করা হয়। এ্যাম্বুলেন্সের টায়ার প্রদান কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন