২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

সন্তানের মনের খবর জানতে বন্ধু হওয়ার টোটকা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১, ৮:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
সন্তানের মনের খবর জানতে বন্ধু হওয়ার টোটকা
বিজ্ঞাপন

এফএনএস : বাবা-মা ছাড়া শিশুর আপন কেউ নেই। তবে বর্তমান কর্মব্যস্ত জীবনে অনেক বাবা-মা শিশুকে সময় দিতে পারেন না। আর এ সুযোগেই শিশু নিজের মতো করে বড় হয়ে উঠতে থাকে। সে নিজেই তার জগত তৈরি করে নেয়। অনেকেই মনে করেন, সন্তানকে ছোটবেলা থেকেই কড়া শাসনে রাখলে হয়ত সে সব কিছু শিখবে। আবার কোনো বাবা-মার মতে, সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে এবং জানতে হবে তার সব অনুভূতির কথা। সন্তান যদি আপনাকে ভয় পায়, তাহলে ছোট থেকে ও আপনাকে কখনও নিজের মনের কথা সাহস করে বলতে পারবে না। এজন্য সন্তানের আনন্দ, দুঃখ ইত্যাদি জানা জরুরি। জেনে নিন কীভাবে সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশবেন-

  • শিশুরা তাদের চাওয়া-পাওয়া, আবদার ও অনুভূতি প্রকাশের জন্য বেষ্ট ফ্রেন্ড চায়। আপনার মধ্যে যদি সন্তান সেই ভরসার জায়গাটা খুঁজে পায়, তাহলে সে আপনাকেই বেস্টফ্রেন্ড ভাববে। সারাদিনের শেষে সন্তানের সঙ্গে মুখোমুখি বসে কিছুটা সময় কথা বলুন।
  • আপনার ব্যস্ততার মধ্যে থেকেও সন্তানের জন্য কিছুটা সময় বের করুন। অনেক সন্তানই মনে করে, তাদের বাবা মা তাদের যথেষ্ট সময় দেন না। তখন ওরা নিজেদের বঞ্চিত ও অবহেলিত মনে করতে থাকে। তাই সন্তানের সঙ্গে একসঙ্গে বসে সিনেমা দেখুন, বেড়াতে যান, একসঙ্গে রান্নাও করতেও পারেন।
  • সন্তানের জীবনে কী ঘটছে, সেই বিষয়ে খেয়াল রাখা খুব জরুরি। তবে যেন সে বুঝতে না পারে, আপনি তার উপর নজরদারি করছেন। কোনটা ভুল, কোনটা ঠিক তা প্রথম থেকেই শিশুকে বন্ধুসুলভভাবে শেখান।
  • সন্তানের পছন্দকে প্রাধান্য দিন। কখনো তার পছন্দের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন না। শিশু যে রং পছন্দ করে, তাকে সে রঙের পোশাক বা খেলনা কিনে দিন। কী পোশাক পরবে বা কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, সেই বিষয়ে ওকেই সিদ্ধান্ত নিতে দিন।
  • দিনের কিছুটা সময় শিশুকে একাকী থাকতে দিন। আপনার সন্তানের যে বয়সই হোক না কেন, সবাইকে কিছুটা সময় নিজের মতো করে একা কাটাতে দিতে হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন