পুকুর-জলাশয় ভরাটে রাজশাহীর উত্তর শহরে হ্রাস পাচ্ছে ওয়াটার রিটেনশন পন্ড
শাহানুর রহমান রানা
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০-এ বলা হয়েছে, নদী, খাল-বিল, হাওর, দিঘি, ঝর্ণা, বন্যাপ্রবাহ এলাকা, বৃষ্টির পানি ধারণ করে এমন সব এলাকা প্রাকৃতিক জলাধার, জলাশয় বা জলাভূমি হিসেবে পরিগণিত হবে। এমনকি ব্যক্তি মালিকানাধীন পুকুরকেও প্রাকৃতিক জলাধারের সংজ্ঞাভুক্ত করে গেজেট প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, জলাধার কোনোভাবেই ভরাট করা যাবে না। কিন্তু তবুও, রাজশাহী নগরীর পুকুর-জলাশয় আর বড় বড় ডোবাগুলো আজ প্রায় বিলুপ্তির পথে। আইনে জলাশয় ভরাট ও শ্রেণি পরিবর্তন করার বিষয়ে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিনিয়তই আইন অমান্য করে চলছে জলাশয় নিধনের নানা কৌশল। হুমকির দিকে ধাবিত হচ্ছে বাসযোগ্য পছন্দের তালিকার শীর্ষে থাকা দেশের এই শিক্ষানগরী বলে মন্তব্য সচেতন ও পরিবেশবাদী ব্যক্তিদের। সেই ধারাবাহিকতায় নগরীর প্রবেশদ্বার খ্যাত ১৭ নং ওয়ার্ডটিতে বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে চলছে পুকুর, জলাশয় আর নালা-ডোবা ভরাট করে পরিবেশগত ভারসাম্য বিনষ্ট করার অপপ্রক্রিয়া। পূর্ববর্তীদের মতো এবার আর একটি দুইটি পুকুর কিংবা মাঝারি আকৃতির কোন জলাধার বা জলাশয় না; এবার মাটি ব্যবসায়িরা হাত দিয়েছে ৮৬ বিঘা আয়তনের বিশালাকার একটি জলাশয় ভরাট করার কর্মযজ্ঞে। পরিবেশের ভারসাম্যকে নতুন করে আবারো ঠেলে দিচ্ছে ভয়াবহতার দিকে বলে মন্তব্য স্থানীয় সচেতন ব্যক্তিদের। উল্লেখ্য যে, বিগত চার বছরের মাথায় এই ওয়ার্ডের প্রায় আট থেকে দশটি বড়বড় পুকুর ভরাট করা হয়েছে। এছাড়াও তিন চারটি বিশালাকৃতির জলাশয় ভরাট করে সেখানে প্লট আকারে জমি বিক্রিও শুরু হয়েছে বলে জানান স্থানীয়রা। অন্যদিকে, অসংখ্য ডোবা ও নালা ভরাট করে দখলপূর্বক চলছে বাণিজ্যিকিকরণ বলেও জানান স্থানীয়রা। সমাজের দায়িত্বশীল ও সমাজসেবকদের একাংশও আছেন অবৈধ এই কর্মযজ্ঞে প্রত্যক্ষ সম্পৃক্ততা বলেও জানান স্থানীয় ও ভুক্তভোগীরা। বিপদ আর ক্ষয়ক্ষতির ভয়ে সম্পদশালী আর পেশিশক্তি ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খুলতে নাড়াজ স্থানীয়রা। ওয়ার্ডের বিভিন্ন পাড়ামহল্লায় বসবাসকারি সচেতন ও শিক্ষিত ব্যক্তিদের মন্তব্যানুযায়ী, বিগত কয়েক বছর ধরে এই ওয়ার্ডে যেভাবে পুকুর, ডোবা আর বড় বড় জলাশয় কিংবা ওয়াটার রিটেনশন পন্ড (পানিধারণ এলাকা) গুলো বিনষ্ট করা হচ্ছে তাতে করে নগরীর প্রবেশদ্বার বলে বিবেচিত নওদাপাড়া এলাকা ধীরে ধীরে ধাবিত হচ্ছে পরিবেশগত বিপর্যয়ের দিকে।
স্থানীয়দের দেয়া অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর ১৭ নং ওয়ার্ডের বড়বনগ্রাম মৌজার অন্তর্গত কেন্দ্রীয় বাসটার্মিনালের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত প্রায় ৮৬ বিঘা আয়তনের বিশালাকৃতির জলাশয়টি ভরাটে রাতদিন কর্মযজ্ঞ চলেছে শ্রমিক আর বালুবাহি ট্রাকের আনাগোণার মধ্য দিয়ে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে স্থানীয়দের কয়েকজন প্রথমদিকে বাঁধা দেবার চেষ্টা করলেও ভরাটকারিদের পেশিশক্তির কাছে হার মানতে হয়েছে তাদের। অবশেষে গত ১১ জুন সকালে ভরাট কার্যক্রম চলমান থাকাবস্থায় জলাশয়টির দক্ষিণ প্রান্তের জনবহুল এলাকা পাবনাপাড়ায় (স্থানীয়ভাবে পাবনা বস্তি নামেও পরিচিত) বসবাসরত কয়েকশ ভূমিহীন একত্রিত হয়ে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন। ঐ এলাকার ভূমিহীনদের নেতা আব্দুল মতিন জানান, ভরাটকারি সাচ্চু জলাশয়টি ভরাটকালে এলাকার পানি নিষ্কাশনের বড় একটি ড্রেন ও কালভার্টের মুখ বালি দিয়ে জোড়পূর্বক বন্ধ করে দেন। তার এই অপকর্মের প্রেক্ষিতে জলাশয়ের দক্ষিণ-পশ্চিম স্থানের একাদিক মহল্লার পানি নিষ্কাশন ব্যবস্থা হুমকির মুখে পরে। ভরাটকারি সাচ্চুকে নিষেধ করলে সে গুন্ডা বাহিনীর ভয়ভীতি দেখানো ছাড়াও মিথ্যা মামলা দিয়ে পুলিশ দ্বারা হেনস্তা করার হুমকিও প্রদর্শন করেন। অবশেষে আমরা এলাকাবাসি একত্রিত হয়ে জলাশয় ভরাটের মতো অবৈধ কাজে বাঁধা দেয়। এলাকার স্থানীয় মুরুব্বিরা জানান, যুগযুগ ধরে সুবিশাল এই জলাশয়ের কারণে গরীব ও ভূমিহীন মানুষরা তাদের নিত্যদিনের পারিবারিক ও সাংসারিক কাজে জলাশয়ের পানি ব্যবহার করে আসছে। এছাড়াও, প্রতি বর্ষা মৌসুমে এই জলাশয়ের কারণে রায়পাড়া, পাবনাপাড়া, ভাড়ালীপাড়া, টেক্সটাইলমিল এলাকাসহ আশেপাশের রাস্তাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয় না। অনেকেই মাছ আহরণ করে উচ্চমূল্যের এই বাজারে নিজ সংসারে যৎসামান্য হলেও সুষম খাদ্যের ব্যবস্থা করার সুযোগ পান। ১৭ নং ওয়ার্ডের বিশাল এলাকাজুড়ে পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে এই জলাশয়টির গুরুত্ব অপরিসীম। জলাশয় ভরাটকারি নগরীর ষষ্টিতলা নিবাসী সাচ্চু জানান, এই জলাশয়টি কাগজে কলমে ভিটা উল্লেখ্য আছে। কিন্তু কাগজ দেখতে চাইলে তিনি সেটা দেখাতে অপরাগতা প্রকাশ করেন। পরে দেখাবে বলে কৌশলে স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পরে (কয়েক মিনিট পরে) ফিরে এসে প্রয়োজনীয় উত্তর না দিয়ে কৌশলে টার্নিং নেন অন্য বিষয়ে। সাচ্চু জানান, ক্রয়সূত্রে এই জলাশয়ের ৭৬ বিঘার মালিক ছিলেন মোট চারজন। খাদেজা খাতুন নামের একজন মূলমালিক ব্যতীত অপর তিনজন মৃত্যুবরণ করেছেন আগেই। পরবর্তীতে পৈত্রিকসূত্রে উক্ত জলাশয়টির একাংশের (১১ বিঘা) মালিক হন ষষ্ঠিতলা নিবাসি মরহুম মাইনুল হকের ছেলে সাচ্চু। ইতোমধ্যেই তিন বিঘা পর্যন্ত ভরাট করেছেন তিনি। জলাশয়টির উত্তর-পশ্চিম প্রান্তে চলছে অবশিষ্টাংশ ভরাটের কাজ। সংশ্লিষ্ট ও দায়িত্বরত কার্যালয় বা দপ্তরের অনুমতি ব্যতীরেকে জলাশয় ভরাট করাটা কি আইনত অপরাধ নয় ? জানতে চাইলে তিনি প্রতুত্ত্বরে বলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ভরাট করছি। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের স্টেট শাখা ও অথোরাইজড অফিসার জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন। অভৈধ ভরাট সম্পর্কে সাচ্চু আরো বলেন জলাশয়টি তো কাগজে কলমে ভিটা উল্লেখ্য আছে। আমার জায়গা আমি ভরাট করবো, নাকি খনন করবো সেটি আমার বিষয়! অন্যদের কি? আরডিএ কিংবা পরিবেশ অধিদপ্তরের দেয়া অনুমতিপত্র দেখতে চাইলে তিনি তৎক্ষণাৎ কিছুটা শান্ত প্রকৃতির হয়ে জানান, আমি তাদেরকে জানিয়েই ভরাট কাজ করছি। কোন সমস্যা নেই। ভরাটকারি সাচ্চুর কথার প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা শাখা কার্যালয়ের সহকারি পরিচালক কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভরাটের বিষয়ে আমরা অবগত না। এছাড়া মৌখিক নির্দেশনা দাপ্তরিক কোন ফরমেট হতে পারেনা। স্থানীয়দের কর্তৃক জলাশয় ভরাটে বাঁধাদানের বিষয়ে জানতে চাইলে সাচ্চু জানান, স্থানীয়ভাবে আমার ভরাট কাজে যারা বাঁধা প্রদান করেছে সেটি স্থানীয় থানাতে বসে পরবর্তী ব্যবস্থা নেবো! থানার উপস্থিতিতে আমি আবরো কাজ শুরু করবো। কিন্তু, জলাশয় ভরাটে সহোযোগিতা করার এখতিয়ার কি থানা কর্তৃপক্ষের আছে জানতে চাইলে, শাহমখদুম থানার অফিসার্স ইনচার্জ জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত না। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।
স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী, বছরের অধিকাংশ সময়ই বিশালাকার এই জলাশয়টি পরিপূর্ণ থাকতো স্বচ্ছ পানিতে। প্রায় বছরজুড়েই নৌকা ব্যবহার করে ধরা হতো মাছ। জলাশয়টির দুইপ্রাান্তে দেখাও মেলে দুটো ডিঙ্গি নৌকার। স্থানীয়রা আরো জানান, এই জলাশয়টিতে ২৩ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ারও ইতিহাস আছে। এছাড়াও, জলাশয়টির তিনদিকে অবস্থিত চার-পাঁচটি মহল্লা ছাড়াও কেন্দ্রিয় বাসটার্মিনালের পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ভূমিকা রাখে এটি। বিশেষ করে বর্ষা মৌসুমে বাসাবাড়ি ও রাস্তাঘাটে জমে থাকা অতিরিক্ত পানি নিষ্কাশন হয় জলাশয়টির কারণেই। এই জলাশয়টি ভরাট করলে এলাকার পরিবেশগত ভারসাম্যে যেমন ক্ষতি হবে, ঠিক তেমনিভাবে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার স্থায়ীত্ব হবে দীর্ঘ সময় ধরে। চরমভোগান্তি বাড়বে বসবাসকারিদের। বিগত সপ্তাখানেক সময় ধরে জলাশয়টির একাংশ ভরাটের কাজ চললেও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো ছাড়াও কাউন্সিলর প্রার্থী ও সমাজসেবকরা কেনো নির্বিকার বলে আক্ষেপের সুরে প্রশ্ন ছুড়ে দিলেন প্রতিবেদকের মাধ্যমে।
বর্ষা মৌসুমে ভারী বর্ষণে জলাবদ্ধতার শঙ্কায় আশেপাশের মহল্লাবাসী বেশ শঙ্কিত। জলাবদ্ধতা নিরসনে রাসিক কর্তৃক বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি ও ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে জলাশয়-জলাধারগুলোর পানি ধারণক্ষমতার ওপর। যেগুলোকে ‘ওয়াটার রিটেনশন পন্ড’ হিসেবেও চিহিৃত করা যায় বলে মন্তব্য সচেতনদের। এই ‘ওয়াটার রিটেনশন পন্ড’ যে এলাকায় যত দ্রুত বিনষ্ট হবে, সে এলাকা ততদ্রুত ধাবিত হবে চরমভাবাপন্ন এলাকায় বলে মন্তব্য পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা শাখার সহকারী পরিচালকের। বিশেষজ্ঞদের মতে, জলাভূমি উল্লেখযোগ্য পরিমাণে কার্বন সংরক্ষণ করে। রক্ষা করে ভূগর্ভস্থ পানির স্তর। রাজশাহীর পরিবেশসচেতন ব্যক্তিরা বলছেন, বরেন্দ্র অঞ্চল হওয়ায় এমনিতেও রাজশাহীতে পানির স্তর নিচের দিকে থাকে। এর মধ্যে ভূমির উপরিভাগের জলাশয়গুলো যেভাবে ভরাট হচ্ছে, তা আশঙ্কাজনক। রাজশাহীতে শীতের সময় তীব্র শীত আর গরমের সময় তীব্র গরমের যে আবহাওয়া বিরাজ করে, তা পরিমাণমতো জলাভূমি না থাকার
বিশ্নেষকরা জানান, জলাভূমি সংরক্ষণে সচেতনতা নেই বললেই চলে। বিধিনিষেধ উপেক্ষা করে সারাদেশে প্রশাসনের সামনেই পুকুরসহ জলাভূমি ভরাট করে ঘরবাড়ি-কলকারখানাসহ নানা অবকাঠামো তৈরি হচ্ছে। কোথাও কোথাও জলাশয় ভরাট করে সরকারি অবকাঠামোও গড়ে উঠেছে।
