১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খুলনা-বরিশালের নবনির্বাচিত মেয়রকে লিটনের অভিনন্দন

প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ | বিভাগ: lead
খুলনা-বরিশালের নবনির্বাচিত মেয়রকে লিটনের অভিনন্দন
বিজ্ঞাপন

আরা ডেস্ক
খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান তিনি।
জানা যায়, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক। বেসরকারি ফলাফল অনুযায়ী বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। সোমবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন পাঁচজন। সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।
অপরদিকে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবীর কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের মেয়র প্রার্থী প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।তৃতীয় স্থানে থাকা স্বতন্ত্র টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী কামরুল আহসান রুপন পেয়েছেন ৭ হাজার ৯৯৯ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস পেয়েছেন ৬ হাজার ৬৬৫ ভোট। অপরদিকে জাকেরপার্টির গোলাপফুল প্রতীকের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু পেয়েছেন ২ হাজার ৫৪৬ ভোট। এছাড়া হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার পেয়েছেন ২৩৮১ ভোট। হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ৫২৯ ভোট। এর আগে সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ভোটগ্রহণ করা হয়। প্রসঙ্গত, বরিশালে এবারের সিটি নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসেব অনুযায়ী পুরুষের চেয়ে ১ হাজার ৩২০ জন নারী ভোটার বেশি। আর নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন