সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

রাসিক নির্বাচন: ভোট বর্জন করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

Paris
Update : সোমবার, ১২ জুন, ২০২৩

আরা ডেস্ক :

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম। সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার পর দলটি এ সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। এসময তিনি ভোট বর্জনের ঘোষনা দেন । এর আগে সোমবার দুপুরে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিকালে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা।

ওই সমাবেশে মেয়রপ্রার্থী মুরশিদ আলম আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সমস্ত নেতাকর্মীদেরকে কেন্দ্রে পাহারা দেওয়ার জন্য অনুরোধ করেন। তাঁর এই বক্তব্যের ঘণ্টাখানেক পরেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত দুই জুন নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে গত দুই তিন দিন আগে শহরে শ পাঁচেক ব্যানার ফেস্টুন ইসলামী আন্দোলনের প্রার্থী। এছাড়া নির্বাচনী প্রচারণা কেউ ছিল তাদের ঢিলাঢলা ভাব। এরই মধ্যে বরিশালে ঘটনা কেন্দ্র করে রাজশাহিক নির্বাচন থেকে ভোট বর্জনের ঘোষণা দেয়ার সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে প্রার্থী মুরশিদ আলম বলেন পরাজয় নয় আমি আমি শতভাগ এই নির্বাচনে জয়ী হব আশাবাদী ছিলাম।


আরোও অন্যান্য খবর
Paris