১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বরিশাল-খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন

প্রকাশিত: ১২ জুন ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ | বিভাগ: lead
বরিশাল-খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন
বিজ্ঞাপন

হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সূত্র : ঢাকা পোস্ট

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন