সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

বুলবুলের উপহারের গরু গ্রহণে সম্মতি প্রধানমন্ত্রীর

Paris
Update : রবিবার, ১১ জুন, ২০২৩

এফএনএস

কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে একটি গরু লালন-পালন করেছেন কিশোরগঞ্জের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান। তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের গরুটি নিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী। গত শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন গরু লালন-পালনের কথা প্রধানমন্ত্রীকে জানান। এ সময় উপহারের গরু গ্রহণে সম্মতি দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং এই বিরল ভালোবাসার জন্য বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ দেন। হাসান জাহিদ তুষার জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছে এই গরু বুলবুল আহমেদের নিজ বাড়িতেই থাকবে এবং সেখানেই কোরবানি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বুলবুল আহমেদ পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামে থাকেন। এ ছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক। তার গরুটি ক্রস ব্রাহমা প্রজাতির। এই গরুতে আনুমানিক ৮০০ কেজি মাংস হতে পারে বলে জানিয়েছেন বুলবুল। তিনি বলেন, ২০২০ সালে নেত্রকোনা থেকে আড়াই লাখ টাকায় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য এই গরুটি কিনি। গরু কেনার পর কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে পাঁচ হাজার টাক মানতও করেছিলাম। যেন গরুটি সুস্থ থাকে। বুলবুল আহমেদ জানান, তিনি ও পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠকর্মী হিসেবে কর্মরত তার স্ত্রী ইসরাত জাহান ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প থেকে ক্ষুদ্রঋণ নেন। সেই সঙ্গে নিজের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য এই গরু কেনেন। তারা গত তিন বছর গরুটির নিবিড় পরিচর্যা করেন। বুলবুল বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালবাসা থেকে এই গরু কেনা। উপহার হিসেবে তার গরু গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বুলবুল আহমেদ।


আরোও অন্যান্য খবর
Paris