সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

নগরীর ১৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীসহ ছুরিকাহত তিন

Paris
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ তিনজন ছুরিকাহত হয়েছেন। দুই কাউন্সিল প্রার্থী আশরাফ বাবু ও সুমনের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাটার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনী এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই কাউন্সিলরপ্রার্থীই মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ছুরিকাহাত তিনজন হলেন, কাউন্সিলরপ্রার্থী ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু (৪৭), তাঁর সমর্থক রেজাউল করিম রেজা (৪২) ও জয় হোসেন (৩২)। তাঁদের তিনজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হগাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফ বাবু অভিযোগ করে জানান, তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে তৌহিদুল হক সুমনের কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান নেয়। এসময় প্রতিবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সুমনের সমর্থকরা আশরাফ বাবুর ওপর ছুরি নিয়ে হামলা করে। এতে তার হাত জখম হয়। এছাড়াও তার আরও দুই সমর্থক ছুরিকাঘাতে মারাত্মক জখম হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। ঘটনার পরে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আশরাফ বাবু এবং বর্তমান কাউন্সিলর সুমনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। নির্বাচনকে সামনে রেখে সেই বিরোধ আরও চরম আকার ধারণ করেছে। জানতে চাইলে কাউন্সিলরপ্রার্থী তৌহিদুল হক সুমন বলেন, আমার কোনো লোকজন আশরাফ বাবুকে মারপিট করেনি। তার লোকজনই আমার কয়েকজন সমর্থককে পিটিয়েছে। কয়েকজনের বাড়িতে হামলা করেছে। নগরীর চন্দ্রিমা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় উত্তেজনা আছে। পুরিশ সতর্ক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরোও অন্যান্য খবর
Paris